আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায়: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন সংকট

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


হরমুজ প্রণালিতে ইরানের টোল আদায়: বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নতুন সংকট

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইতোমধ্যে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার থেকে ২০ লাখ ডলার আদায়ের দাবি করেছে বলে জানা গেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পথ কার্যত নিয়ন্ত্রণে নিয়ে এসে তেহরান নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্রগুলো জানায়, প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নতুন করে একটি যাচাইকরণ (ভেটিং) প্রক্রিয়া চালু করেছে আইআরজিসি। এর আওতায় জাহাজগুলোকে আগাম নিবন্ধন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। অন্যথায় প্রণালী দিয়ে নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়তে পারে।

তবে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিছু ‘বন্ধুপ্রতীম’ দেশ-যেমন চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভারত-এই ব্যবস্থার ক্ষেত্রে তুলনামূলক সুবিধা পেতে পারে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক জলপথে এ ধরনের টোল আরোপ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বিতর্কিত এবং এটি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার প্রভাব পড়বে তেলের দাম, পরিবহন ব্যয় এবং সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালির নিরাপত্তা ও অবাধ ব্যবহার নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া
ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া

ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস ও ভাঙচুরের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে তাঁর এ মন্তব্যকে “অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জারদারি দাবি করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মীয় স্থাপনা হুমকির মুখে রয়েছে। তিনি বিশেষভাবে ভারতের

৬ দিন আগে


কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন
কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর অংশগ্রহণে কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ যোগব্যায়াম কর্মসূচি। এ উপলক্ষে দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ রাখা হয়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ যোগ দেন। বিশেষ এ আয়োজনকে কেন্দ্র...

৬ দিন আগে


ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ

ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজ তিনটির কমিশনিং ঘোষণা করেন।নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট আইএনএস ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধনক এবং...

৬ দিন আগে


যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের একমাত্র সমাপ্তি হতে পারে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। কিন্তু যুদ্ধের শেষ অধ্যায়ে এসে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে-শেষ পর্যন্ত কি ওয়াশিংটনকেই আপস করতে হয়েছে?ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নতুন চুক্তি রিপাবলিকান দলের কট্টরপন্থি অংশের...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom