আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের

ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস জানায়, বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে ইরান কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। এই রুট দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইরান আন্তরিকভাবে উদ্যোগী। একই সঙ্গে এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট মানবিক ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দূতাবাস জানায়, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশ ও ইরান-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব এবং অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

দূতাবাস আরও জানায়, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে ইরান অটল রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরামের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলা হয়, এ ধরনের যোগাযোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ সরকারের শোক প্রকাশ এবং সংসদে গৃহীত শোক প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সবশেষে, কিছু গণমাধ্যমে ইরান সম্পর্কিত বক্তব্যের অংশবিশেষ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করে দূতাবাস সতর্ক করে দিয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে-এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

২ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৭ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৮ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom