হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইরানের নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও নজরদারির দায়িত্ব পুরোপুরি দেশের সশস্ত্র বাহিনীর হাতে দেওয়ার প্রস্তাব উঠেছে ইরানে। দেশটির পার্লামেন্ট সদস্য ইব্রাহিম রেজাই এ বিষয়ে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
প্রস্তাবটি বাস্তবায়ন হলে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর নজরদারি ও তল্লাশির দায়িত্ব সরাসরি ইরানের সশস্ত্র বাহিনী পালন করবে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সামরিক বাহিনীই প্রধান কর্তৃত্ব পাবে।
ইব্রাহিম রেজাই বলেন, কোনো জাহাজ ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে, শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কিংবা গুপ্তচরবৃত্তির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে সেটিকে হরমুজ প্রণালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এ ছাড়া প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে পারাপার বাবদ ফি বা মাশুল আদায়ের বিষয়টিও সশস্ত্র বাহিনী নির্ধারণ করবে বলে জানান তিনি।
পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ইরানি এই পার্লামেন্ট সদস্য আরও বলেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ইরানের বিরুদ্ধে ক্ষতিকর কোনো পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করতে পারে তেহরান।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা পক্ষের ওপর অতিরিক্ত কর আরোপের পাশাপাশি তাদের জাহাজ ও সম্পদ জব্দ করার মতো পদক্ষেপও নেওয়া হতে পারে বলে জানান তিনি।
জ্বালানি সরবরাহে বাড়তে পারে উদ্বেগ
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস রপ্তানির একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে ইরানের প্রস্তাব বাস্তবায়িত হলে আন্তর্জাতিক নৌবাণিজ্য, জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হুমকির মধ্যে তেহরানের এই উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। তার এ সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়েছে।হাফেজ...
৭ ঘন্টা আগে
ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আলোচনা অচলাবস্থায় থাকায় দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।ট্রাম্প আরও হুঁশিয়ারি...
৭ ঘন্টা আগে
পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুমকি ইরানের
ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ ফলপ্রসূ আলোচনা ছাড়াই শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে,...
১৯ ঘন্টা আগে
কারাগারে বোন ও বুশরা বিবির সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চলতি বছরে প্রথমবারের মতো তার বোন নূরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পৃথক সময়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পাকিস্তানের সুপ্রিম কোর্ট কারাবন্দি ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়ার পর...
১ দিন আগে
