হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি দাবি করেছেন, তেহরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এসব কথা বলেন।
‘আমরা যুদ্ধে জিতছি’
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করবে। এ সময় তিনি হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও দাবি করেন।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতছি এবং কৌশলগত এই প্রণালি আমরাই নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালির নাম এখন থেকে “ট্রাম্প প্রণালি” রাখা উচিত। আমি শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব।’
ইরানকে কঠোর সতর্কবার্তা
ইরানের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ট্রাম্প দাবি করেন, দেশটি সামরিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে। একই সঙ্গে ইরানকে কোনো ধরনের ‘চালাকি’ না করার জন্য সতর্ক করেন তিনি।
ট্রাম্প ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় হামলার ইঙ্গিত দিয়ে বলেন, তেহরানের কোনো ধরনের কৌশলী পদক্ষেপ যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের সঙ্গে ইরানের গোপন তেল-বাণিজ্য
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে তেল বিক্রি করে এর বিনিময়ে বিভিন্ন পণ্য ও সেবা কিনতে গোপন এক বিনিময়ভিত্তিক বাণিজ্যব্যবস্থা ব্যবহার করছে ইরান। এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে ওষুধ, যানবাহন, যোগাযোগ সরঞ্জামসহ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। এমনকি গত এক বছরে কয়েক মিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের চুক্তিতেও...
২১ ঘন্টা আগে
পালাওয়ানের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭
ফিলিপাইনের পর্যটন হটস্পট পালাওয়ান দ্বীপের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় এটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রুসহ মোট...
১ দিন আগে
১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার, পার্সেলে মিলল গোবরের সার
অনলাইনে ১ হাজার ৯৯৯ রুপির একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের এক বাসিন্দা। নির্ধারিত সময়েই কুরিয়ারের মাধ্যমে পার্সেলও পৌঁছে যায় তার বাড়িতে। তবে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে পার্সেলের ভেতরে পাওয়া গেল গোবরের সার। এমন ঘটনায় হতবাক হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি।ঘটনাটি ঘটেছে ভারতের দানকৌর থানার এলাকার বাসিন্দা আকাশ নগরের সঙ্গে।অর্ডার...
১ দিন আগে
অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা আজাদ
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজা।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে অনুষ্ঠিত...
১ দিন আগে
