হরমুজ প্রণালি শিপিং করিডোর চালুর দাবি ইরানের, অপেক্ষায় বহু জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান সীমিতভাবে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট শিপিং করিডোর চালু করেছে। তবে সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রণালির প্রবেশমুখে এখনও ডজনখানেক থেকে শতাধিক জাহাজ নোঙর করে অপেক্ষা করছে।
প্রণালির কাছ থেকে প্রতিবেদক ইনজামাম রশিদ জানিয়েছেন, ইরানের উপকূলবর্তী এলাকায় উত্তেজনার কারণে অনেক জাহাজ সামনের দিকে এগোতে পারছে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রাতভর অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা।
ইরান জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন জলসীমার পাশ দিয়ে নির্বাচিত কিছু জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এর জন্য ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্বানুমোদন নিতে হবে।
রশিদের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে অন্তত নয়টি জাহাজ এই নির্ধারিত করিডোর ব্যবহার করে প্রণালী অতিক্রম করেছে। চলাচলের সময় আইআরজিসি সদস্যরা জাহাজগুলোর পরিচয় ও নথিপত্র যাচাই করছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে চলমান উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১৩ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৯ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২১ ঘন্টা আগে
