হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সম্ভাব্য নতুন পদক্ষেপের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ২৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৭ দশমিক ৭১ ডলারে।
এর আগের দিন বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। হরমুজ প্রণালি ব্যবহারকারী মার্কিন ও ইসরায়েলি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল ইরান পর্যালোচনা করছে—এমন খবরে বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি হয়।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে যেকোনো অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।
সপ্তাহের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় তেলের দাম কিছুটা কমলেও সপ্তাহ শেষে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কই প্রায় ৮ শতাংশ দরপতনের পথে রয়েছে।
জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত করছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক লিন ইয়ে বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের বিষয়ে ইরানের প্রকাশিত খসড়া পরিকল্পনার প্রতিক্রিয়াতেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পুরোপুরি স্বাভাবিক চলাচলের পরিবর্তে শর্তসাপেক্ষ ও নিয়ন্ত্রিত করিডোর চালুর সম্ভাবনাই বাজারে উদ্বেগ বাড়াচ্ছে।
একজন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের পণ্য পরিবহনের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি আদায়ের পরিকল্পনা করছে তেহরান। একই সময়ে ওমানও প্রায় ৩ শতাংশ ফি আরোপের বিষয়ে আলোচনা করছে। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো ফি আরোপের বিরোধিতা করছে।
শিল্পসংশ্লিষ্ট চারটি সূত্র জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা, অর্থ পরিশোধের জটিলতা এবং কঠোর বিমা শর্তের কারণে প্রস্তাবিত এ ব্যবস্থা বাস্তবায়ন সহজ হবে না।
এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা মারিব ও হাদরামাউত অঞ্চলে সৌদি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে তিনি আশা করছেন।
বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান (পে-রোলস) প্রতিবেদনের দিকে। এ প্রতিবেদন ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুদের হার বাড়ানো হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি তেলের চাহিদা উভয়ই চাপের মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক তেলের বাজারে নতুন প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৩ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৪ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৪ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৫ ঘন্টা আগে
