হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইরানি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, সোমবার সকালে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে ইরানের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা বৈঠকের সময়ও চলমান ছিল বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ইরান প্রস্তাব দিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর করা হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। তবে এর বিনিময়ে তারা চায়, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিতর্ক ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হোক।
তবে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো কঠোর বলে জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করেছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং এ বিষয়ে তার অবস্থান অপরিবর্তিত।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় আনতে পারে, তবে পারমাণবিক ইস্যু নিয়ে দুই পক্ষের অনড় অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৩৫ মিনিট আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২৩ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
