আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি সদস্য নিহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৯ ঘন্টা আগে


হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসি সদস্য নিহতের দাবি ইরানের

ছবি: সংগৃহীত


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

বুধবার (৮ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে তাসনিম জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর মাহশাহরে মার্কিন ড্রোন হামলায় আইআরজিসির নৌবাহিনীর ওই সদস্য নিহত হন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা।

সেন্টকম আরও দাবি করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে হরমুজ প্রণালি ও আশপাশে অবস্থানরত আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর মঙ্গলবার ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের ‘কঠোর জবাব’ দেওয়া হবে এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচলের নিরাপদ পথ ইরানই নির্ধারণ করবে বলেও দাবি করা হয়েছে।

এ ছাড়া ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক এই হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রের দেওয়া অঙ্গীকারের পরিপন্থী এবং তা ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতি ‘সম্পূর্ণ অবজ্ঞা’ প্রকাশ করে।

তবে হামলার ঘটনায় হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা অভিযানের বিস্তারিত বিষয়ে উভয় পক্ষের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা


বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি আইআরজিসির, স্বাধীনভাবে নিশ্চিত নয়
বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি আইআরজিসির, স্বাধীনভাবে নিশ্চিত নয়

বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে।আইআরজিসির দাবি, হামলার লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিসহ মোট ৮৫টি

১১ ঘন্টা আগে


আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ
আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজা শেষে কফিন পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। এ উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, খামেনি ও তার

১১ ঘন্টা আগে


মার্কিন হুমকির মুখে পরমাণু আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের
মার্কিন হুমকির মুখে পরমাণু আলোচনা স্থগিতের হুঁশিয়ারি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের রাজনীতি অব্যাহত থাকলে চূড়ান্ত পরমাণু চুক্তি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, পারস্পরিক প্রতিশ্রুতি ও স্বাক্ষরের প্রতি সম্মান দেখানো ছাড়া আলোচনার পরিবেশ তৈরি হতে পারে না।মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া...

১ দিন আগে


লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন
লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

ইরানের কোম শহরে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৬টায় কোমে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom