আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরান ঘোষণা দিয়েছে যে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে ‘এক লিটার তেলও’ পৌঁছাতে দেওয়া হবে না।

এ কথা জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স–এর মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি।

এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার আগের নীতি শেষ হয়েছে এবং এখন থেকে দেশটির সামরিক নীতি হবে আঘাতের বদলে আঘাত”।

জোলফাকারি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাংকারকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নষ্ট হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তার মতে, আন্তর্জাতিক তেলের বাজার এই অঞ্চলের নিরাপত্তার ওপরই নির্ভরশীল।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom