হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট করেছে, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হলেও তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাবে যুদ্ধবিরতি ও নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দিলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো তাৎক্ষণিক ছাড় দিতে রাজি নয়।
প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরোপিত অবরোধ তুলে নেয় এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করে, তবে ইরানও সামরিক কড়াকড়ি শিথিল করতে পারে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক কার্যক্রম ভবিষ্যতের আলোচনার জন্য রেখে দিতে চায় তারা।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান ইরানের কৌশলগত পদক্ষেপ-যার মাধ্যমে তারা অর্থনৈতিক চাপ কমাতে চাইলেও পারমাণবিক ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুরু থেকেই একটি বিস্তৃত চুক্তির পক্ষে, যেখানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
এ পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে সমঝোতা হলেও পারমাণবিক প্রশ্নে দুই দেশের মধ্যে বড় ধরনের অচলাবস্থা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
