শিক্ষা

হলে পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষায় অংশ নিল এসএসসি পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


হলে পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষায় অংশ নিল এসএসসি পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। অনেক কেন্দ্রে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় বেঞ্চের ওপর পা তুলে এবং কোথাও দাঁড়িয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এতে নগরীর আদালত সড়ক, মনোহরপুর, রেসকোর্স, মগবাড়ি চৌমুনীসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়।

জলাবদ্ধতার কারণে ঈশ্বর পাঠশালা স্কুলসহ একাধিক পরীক্ষাকেন্দ্রে শ্রেণিকক্ষ প্লাবিত হয়। এতে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

এদিকে জলাবদ্ধতায় নগরীর বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে, জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

পানি নিষ্কাশনে কুমিল্লা সিটি করপোরেশন কাজ শুরু করলেও বিকেল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়া টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

 


শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর
শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য অবসরকালীন সুবিধা ও কল্যাণ ভাতার অর্থ থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।মঙ্গলবার...

২ দিন আগে


‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা
‘জনগণকে আশরাফুল ভাবা বন্ধ’ করার জন্য শিক্ষামন্ত্রীকে আহ্বান জানান ডাকসু নেতা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে এ সিদ্ধান্তকে ‘গুজব’ হিসেবে অভিহিত করায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।মঙ্গলবার (১১...

২ দিন আগে


আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আখেরি চাহার সোম্বায় বুধবার বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি কার্যকর হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি

২ দিন আগে


শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন
শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ফ্রি জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ

২ দিন আগে

Dr.Mahfuzul Alom