‘হিন্দু-মুসলিম বিভাজন নয়, ইস্যুভিত্তিক রাজনীতি হলে বড় বড় সিংহাসনও কেঁপে উঠবে’: সিজেপি প্রতিষ্ঠাতা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনের এ সাফল্যের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, বিভাজনের রাজনীতি নয়, ইস্যুভিত্তিক জনআন্দোলনই বড় পরিবর্তন আনতে পারে।
শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেওয়া প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেন, ভারতের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যদি বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঐক্যবদ্ধ হন, তাহলে আরও বড় রাজনৈতিক পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, “যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তখন বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। আমরা যখন হিন্দু-মুসলিম বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের বাস্তব সমস্যাগুলো নিয়ে কথা বলব, তখন সেটিই দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে।”
মোদি সরকারকে ইঙ্গিত করে অভিজিৎ দীপকে আরও বলেন, “বলা হতো এই সরকারে পদত্যাগের কোনো নিয়ম নেই। কিন্তু দুনিয়া ঠিকই মাথা নত করে—শুধু মাথা নত করানোর মতো লোক থাকা চাই।”
তার এ বক্তব্যকে আন্দোলনকারীদের ধৈর্য, ঐক্য এবং দীর্ঘদিনের অনড় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সিজেপির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অবস্থায় দেশে ফিরে অভিজিৎ দীপকে আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনটি শুরু হয় মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা, দায়ীদের বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি।
দীর্ঘ আন্দোলনের পর শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে আন্দোলনের নেতারা জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং অন্যান্য দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন পুরোপুরি শেষ হবে না।
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
৫ ঘন্টা আগে
পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ
জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি
৫ ঘন্টা আগে
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
১১ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
