বিনোদন

হিমাচলে বন্যার্তদের তোপের মুখে কঙ্গনা: বিলম্ব নিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


হিমাচলে বন্যার্তদের তোপের মুখে কঙ্গনা: বিলম্ব নিয়ে বিক্ষোভ

ভারতের হিমাচল প্রদেশের মানালি এলাকায় বন্যাদুর্গতদের পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

বন্যার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও দেরিতে আসায় স্থানীয় বাসিন্দারা কঙ্গনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি পরিদর্শনের সময় কঙ্গনাকে ঘিরে বিক্ষোভকারীরা 'গো ব্যাক' স্লোগান দেন এবং অনেকে কটাক্ষ করে জানতে চান, "এতদিন কোথায় ছিলেন?"

কঙ্গনা রানাউত এদিন মানালির বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতা, কর্মী ও জনপ্রতিনিধিরা। বিক্ষোভ চলাকালে কঙ্গনা তার ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ টেনে বলেন, "আমার রেস্তোরাঁয় গতকাল মাত্র ৫০ টাকা আয় হয়েছে। যে রেস্তোরাঁর কর্মীদের পারিশ্রমিক বাবদ মাসে ১৫ লক্ষ টাকা খরচ হয়, সেখানে একদিনের আয় মাত্র ৫০ টাকা! আমার কষ্টটাও আপনারা বিবেচনা করুন। আমিও তো হিমাচলী। আমি একা একজন নারী। আমাকে আক্রমণ করবেন না।"

এক বিক্ষোভকারীর প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, "আপনি কি এখানে শুধু আমাকে কথা শোনানোর জন্য এসেছেন? যদি এভাবে হেনস্তা করতে থাকেন, তাহলে আমরা কাজ করব কীভাবে?"


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom