আন্তর্জাতিক

হামলা বন্ধে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিতে রাজি আমিরাত: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


হামলা বন্ধে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিতে রাজি আমিরাত: রয়টার্স

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার পথে এগিয়েছে তেহরান ও আবুধাবি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা বন্ধের শর্ত হিসেবে ইরানকে ১০ থেকে ২০ বিলিয়ন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রয়টার্সের বরাত অনুযায়ী, আঞ্চলিক দুটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ১০ বিলিয়ন ডলারের একটি প্যাকেজে সম্মতি দিয়েছে আমিরাত, যার মধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ইতোমধ্যে ছাড় করা হয়েছে। অন্যদিকে সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সূত্র দাবি করেছে, চূড়ান্ত অঙ্ক ২০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে এই অর্থ আমিরাত সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে, নাকি বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত করা হচ্ছে—সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আমিরাতের এক কর্মকর্তা এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

সূত্রগুলোর দাবি, এই সমঝোতার ফলে উভয় পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারবে। ইরান এটিকে যুদ্ধজনিত ক্ষতিপূরণ হিসেবে তুলে ধরতে পারবে, আর যুক্তরাষ্ট্রও দাবি করতে পারবে যে তারা সরাসরি কোনো অর্থ ছাড় দেয়নি।

সমঝোতার আওতায় ইরান আমিরাতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করবে। পাশাপাশি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সমঝোতাটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।


আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনা
আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনা

ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।প্রথমদিকে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও পরে ভারতীয় বিমান বাহিনী নিহতদের পরিচয় প্রকাশ করে।এক্সে দেওয়া এক বার্তায় বিমানবাহিনী জানায়, জোরহাটে

৭ ঘন্টা আগে


‘শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’
‘শিগগিরই বিশ্ব ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলি আবদুল্লাহি বলেছেন, আগ্রাসী শত্রুর বিরুদ্ধে ইরান শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে এবং বিশ্ব শিগগিরই সেই বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।শুক্রবার দেজফুলে অনুষ্ঠিত এক স্মরণসভায় পাঠানো বার্তায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াত ইরানি সামরিক কর্মকর্তা গোলামালি রশিদ এবং তার ছেলে

১১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ঘিরে আশাবাদ, তবে চূড়ান্ত সমঝোতা এখনো বাকি
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ঘিরে আশাবাদ, তবে চূড়ান্ত সমঝোতা এখনো বাকি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে বলে উভয় পক্ষের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ তৈরি হলেও এখনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা “আগের যেকোনো সময়ের...

১৪ ঘন্টা আগে


‘আবাবিল’ ড্রোনে হামলার দাবি হিজবুল্লাহর, প্রাণ গেল ইসরায়েলি সেনার
‘আবাবিল’ ড্রোনে হামলার দাবি হিজবুল্লাহর, প্রাণ গেল ইসরায়েলি সেনার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের ভাষ্য, ‘আবাবিল’ ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের তায়রে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানকে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom