স্বাস্থ্য সেবা

হাম আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


হাম আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


হাম আক্রান্ত শিশুদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালে গিয়ে হাম আক্রান্ত শিশুদের খোঁজখবর নেন।

এসময় তিনি হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটি, পরিচালক এবং চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

পরে হাসপাতালের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৩ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৩ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৭ দিন আগে


কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী
কুমেক হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষুব্ধ কৃষিমন্ত্রী

‘সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব’-কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।কৃষিমন্ত্রীর এমন মন্তব্যের প্রায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া...

১৭ দিন আগে

Dr.Mahfuzul Alom