জাতীয়

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ, অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৩ ঘন্টা আগে


হাজার হাজার লিটার তেল পুড়িয়ে লংমার্চ, অযৌক্তিক: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে বর্তমানে জ্বালানি তেলের সংকট চলছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন করাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী জোটকে নিয়ে প্রতিমন্ত্রীর মন্তব্য

ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা বলে বিরোধী জোট দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলার কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল খরচ করে লংমার্চ কর্মসূচি পালন করা কতটা যৌক্তিক, সে প্রশ্নও তোলেন তিনি।

দেশীয় মাছ রক্ষার আহ্বান

অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশীয় মাছ আমাদের জীববৈচিত্র্য ও জলজ সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। এসব মাছের প্রজাতি রক্ষায় নদী, খাল, বিল ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব

পানিতে ডুবে শিশুদের অপমৃত্যু রোধে তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তার জন্য ছোটবেলা থেকেই সাঁতার শেখানো প্রয়োজন। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রোহিঙ্গা সংকট...

২ ঘন্টা আগে


সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটিস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায়...

১৯ ঘন্টা আগে


‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী
‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী

শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।‘ওসমান হাদি আমাদের সাহসের বাতিঘর’সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন,...

২০ ঘন্টা আগে


সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কোনো হানাহানি, সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত নয়; বরং সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।‘ঠাকুরগাঁওয়ে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom