‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।
‘ওসমান হাদি আমাদের সাহসের বাতিঘর’
সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন, “শহীদ শরিফ ওসমান হাদি আমাদের পথ চলার পাথেয়, আমাদের সাহসের বাতিঘর।”
তিনি বলেন, ওসমান হাদির আজন্ম লড়াই ছিল দেশকে ‘কালচারাল ফ্যাসিবাদ’মুক্ত করা, ‘কালচারাল মাইনরিটি’ ডানপন্থী বাঙালি মুসলমানদের মূলধারায় নিয়ে আসা এবং তাদের শক্তিশালী করে তোলা। একই সঙ্গে জুলাইয়ের বয়ানকে সাংস্কৃতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেও তিনি কাজ করেছেন বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।
‘ওসমান হাদি ছিলেন নিঃসঙ্গ শেরপা’
মুসাদ্দিক আলী বলেন, ৫ আগস্টের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি ছিল জুলাইয়ের সাংস্কৃতিক বয়ান নির্মাণ এবং জুলাইকে বিতর্কিত করার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়া।
তিনি লেখেন, “সেই লড়াইয়ে কালচারাল যোদ্ধাদের যে ধরনের অংশগ্রহণ থাকার দরকার ছিল, সে তুলনায় খুব বেশি অংশগ্রহণ আমাদের চোখে পড়েনি। ওসমান হাদি এখানে ছিলেন নিঃসঙ্গ শেরপা। একলা পথের পথিকের মতো তিনি হেঁটে গিয়েছেন।”
‘তার চিন্তাগুলো সংরক্ষণ জরুরি ছিল’
সম্পাদকীয়তে আরও বলা হয়, জুলাইকে সাংস্কৃতিকভাবে শক্তিশালী করার জন্য ওসমান হাদি যেভাবে সংগ্রাম করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদ ও ভারতীয় আধিপত্যবাদী এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন সাংস্কৃতিক বয়ান নির্মাণের চেষ্টা করেছেন, তা তার রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
মুসাদ্দিক আলী অভিযোগ করেন, এ কারণে তাকে হত্যা করে তার অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি লেখেন, “আমরা যারা শরিফ ওসমান হাদির সহযোদ্ধারা বেঁচে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে ওসমান হাদির অসম্পূর্ণ কালচারাল বিপ্লবকে পরিপূর্ণ বিপ্লবে পরিণত করা।”
তিনি আরও বলেন, সেই লক্ষ্যেই শহীদ ওসমান হাদির বয়ান ও চিন্তাকে পথনির্দেশনা হিসেবে গ্রহণের জন্য তার চিন্তাগুলো লিপিবদ্ধ ও সংরক্ষণ করা জরুরি ছিল।
‘বারুদমাখা কথামালা’ সংকলনের মাধ্যমে ওসমান হাদির বক্তব্য, চিন্তা ও রাজনৈতিক-সাংস্কৃতিক অবস্থান সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: জাহেদ উর রহমান
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া গ্যাং’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের...
৪ ঘন্টা আগে
বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য...
৫ ঘন্টা আগে
ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বারবার করেছে অপশক্তি: রিজভী
নানা ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক...
৫ ঘন্টা আগে
আজ শুরু জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এবারের অধিবেশন বাংলাদেশের কূটনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমবারের মতো প্রায় চার দশক পর একজন বাংলাদেশি আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এক বছরের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামটির কার্যক্রম পরিচালনা...
৭ ঘন্টা আগে
