জাতীয়

সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৯ ঘন্টা আগে


সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


নির্বাচনি ইশতেহারের মূল দর্শন ‘সবার আগে বাংলাদেশ’-কে সামনে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশে সুশাসন সুদৃঢ় করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্নীতি প্রতিরোধে ৫০৪ কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি দমন ও প্রতিরোধকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ৫০৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এসব কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরি, অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সাধারণ মানুষকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্নীতি দমনে দুদকের বিভিন্ন ইউনিট সক্রিয়

দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই তথ্য যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থা নিতে দুদকের ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনার জন্য এনফোর্সমেন্ট ইউনিটও কার্যকর রয়েছে বলে জানান তিনি।

সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ১০৬ হটলাইনের পাশাপাশি ৯৯৯ ও ৩৩৩-এর মতো জাতীয় হটলাইনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে আইনি ব্যবস্থা

দুর্নীতি, অনিয়ম, অপচয়, দায়িত্বে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার রোধে নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো অনিয়ম বা অসদাচরণের তথ্য পাওয়া গেলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এ ছাড়া দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও চলমান রয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি ও অনিয়মমুক্ত প্রশাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুশাসন সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের বিশেষ দূতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বাংলাদেশে জাপানের বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রোহিঙ্গা সংকট...

২ ঘন্টা আগে


‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী
‘ওসমান হাদির চিন্তা ও আদর্শ দীর্ঘদিন মানুষকে অনুপ্রেরণা দেবে’: মুসাদ্দিক আলী

শহীদ শরিফ ওসমান হাদির চিন্তা, বক্তব্য ও আদর্শ দীর্ঘদিন মানুষের মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।ওসমান হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের সম্পাদকীয়তে তিনি এ মন্তব্য করেন।‘ওসমান হাদি আমাদের সাহসের বাতিঘর’সম্পাদকীয়তে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন,...

২০ ঘন্টা আগে


সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি
সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কোনো হানাহানি, সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত নয়; বরং সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।‘ঠাকুরগাঁওয়ে...

২১ ঘন্টা আগে


এস আলমকে এলসি খোলার অনুমতি নিয়ে সংসদে হান্নান মাসউদের প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী
এস আলমকে এলসি খোলার অনুমতি নিয়ে সংসদে হান্নান মাসউদের প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

দেশের খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী পরিস্থিতি এবং এস আলম গ্রুপের মতো ঋণখেলাপি প্রতিষ্ঠানের একটি কোম্পানিকে নতুন করে এলসি খোলার বিশেষ অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ব্যক্তির দুর্নীতির বিচার চলতে পারে; কিন্তু একটি কোম্পানি আলাদা একটি আইনি...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom