সারাদেশ

গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট, নারীর মৃত্যু; লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

অনলাইন ডেস্ক

১ দিন আগে


গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট, নারীর মৃত্যু; লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ছবি: সংগৃহীত


ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আয়েশা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম লালমোহন উপজেলার রায়চাঁদ ইউনিয়নের সালাউদ্দিনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আয়েশা বেগম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

নিহতের বড় মেয়ে জানান, সকালে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুল করে তার মা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি ভোলার উদ্দেশে রওনা হয়। পথে বোরহানউদ্দিনের কেরামতগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য পানিতে পড়ে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ ও স্বজনদের উদ্ধার করে। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও

৩ ঘন্টা আগে


চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা
চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাফসান মোহাম্মদের মৃত্যু হয়।মৃত রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রাফসান।রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম

৭ ঘন্টা আগে


কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭

স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক ভাই-বোন রয়েছেন।আহত সাতজনকে আশঙ্কাজনক

২ দিন আগে


তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা
তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom