গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় তিন দিনের ছুটি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের অন্যতম বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) অবস্থিত তাদের ৯টি কারখানায় তিন দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানাগুলোতে উৎপাদনসহ সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে প্যাসিফিক জিন্স গ্রুপের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ উৎপাদনের সব বিভাগ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে আগামী ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদনসহ অন্যান্য সব কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মানবসম্পদ (এইচআর) ও প্রশাসন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্যাসিফিক জিন্স গ্রুপের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি কার্যক্রমেও প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিল্প খাতের উদ্যোক্তারা দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব না পড়ে।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
২ দিন আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
৩ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৫ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৬ দিন আগে
