রাজনীতি

‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও।”

সোমবার (৩ আগস্ট) রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগপত্রের বিভিন্ন অংশ উপস্থাপন করেন। সেখানে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের বিবরণ তুলে ধরা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে দৃঢ় অবস্থানে ছিলেন। অভিযোগে বলা হয়, তিনি সেনাপ্রধানকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন এবং বিক্ষোভ মোকাবিলায় শক্ত অবস্থান নিতে বলেছিলেন।

আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়, ৪ আগস্ট রাতে গণভবনে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলের শীর্ষ নেতা এবং সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে পরিস্থিতি মোকাবিলা নিয়ে মতবিরোধ ও উত্তপ্ত আলোচনা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে তৎকালীন প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা জেনারেল (অব.) তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। একই বৈঠকে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ নিয়েও আলোচনা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশন আরও দাবি করেছে, ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থান বজায় রাখার পরামর্শ দেন। অভিযোগপত্রে এই চারজনকে ‘গ্যাং অব ফোর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ৫ আগস্ট সকালে গণভবনে অনুষ্ঠিত আরেকটি বৈঠকে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জানান, পুলিশের পক্ষে আর আগের মতো পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় এবং বাহিনীর সদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন।

এরপর সামরিক কর্মকর্তারা আবারও শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরে তাকে পৃথক কক্ষে নিয়ে দেশের সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়। একই সময়ে রাজধানীর চারদিক থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে গণভবনের দিকে বিপুলসংখ্যক মানুষের মিছিল এগিয়ে আসছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, শেখ রেহানা বড় বোনকে পদত্যাগে রাজি করানোর চেষ্টা করলেও শুরুতে তিনি সম্মত হননি। পরে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। এরপরই শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগে সম্মত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, শেখ হাসিনা টেলিভিশনে প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও সামরিক কর্মকর্তারা তাতে সম্মতি দেননি। বরং দ্রুত গণভবন ত্যাগের প্রস্তুতি নিতে তাকে সীমিত সময় দেওয়া হয়। এ সময় গণভবনের দিকে লাখো মানুষের মিছিল অগ্রসর হচ্ছিল বলেও প্রসিকিউশনের বক্তব্যে উল্লেখ করা হয়।

চিফ প্রসিকিউটর আদালতকে আরও জানান, ৫ আগস্ট সকালে আইএসপিআর থেকে বাংলাদেশ টেলিভিশনকে সেনাপ্রধানের ভাষণ প্রচারের প্রস্তুতি নিতে জানানো হয়। অভিযোগে আরও বলা হয়, এর আগে শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে জরুরি অবস্থা জারির সম্ভাবনা নিয়েও যোগাযোগ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধানের ভাষণ প্রচারের আগেই তিনি দেশ ত্যাগ করেন।

উল্লেখ্য, এসব তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্রে উত্থাপিত অভিযোগ। মামলাটি বিচারাধীন এবং অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

২ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১৫ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১৭ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom