গ্রিসে অনিবন্ধিত মসজিদ বন্ধের ঘোষণা, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ গ্রিস সরকার অনিবন্ধিত ও অনুমোদনহীন সব মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে এমন ৬০টি মসজিদ চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশিদের পরিচালিত প্রায় ২০ থেকে ২৫টি মসজিদ থাকায় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দেশটির অভিবাসন ও আশ্রয়নবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস সম্প্রতি এক সংসদীয় কমিটির বৈঠকে জানান, নতুন ‘ল ৫২২৪/২০২৫’-এর ২৮ নম্বর ধারা কার্যকর করে অনুমোদনহীন উপাসনালয়ের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে এথেন্স-এর অ্যাজিওস নিকোলাওস এলাকায় একটি বেজমেন্টে পরিচালিত মসজিদ সিলগালা করা হয়েছে।
প্রশাসন অভিযুক্ত এক বাংলাদেশি ইমামের রেসিডেন্স পারমিট বাতিল করে তার বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয় এক নাগরিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। আদালত অনুমতি ছাড়া উপাসনালয় পরিচালনার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন বলে জানা গেছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, এথেন্সের ভোটানিকস এলাকায় অবস্থিত সরকারি মসজিদটিই মুসলিমদের জন্য একমাত্র অনুমোদিত উপাসনালয়। তবে প্রবাসী বাংলাদেশিদের দাবি, সরকারি মসজিদটি অভিবাসীদের প্রধান বসতি এলাকা থেকে দূরে হওয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ বা জুমার নামাজ আদায়ে সেখানে যাওয়া অনেকের জন্য কঠিন। এ কারণে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ফ্ল্যাট বা বেজমেন্ট ভাড়া নিয়ে অস্থায়ীভাবে মসজিদ পরিচালনা করে আসছিলেন।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস-এর সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইমাম ও খতিবদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে। রমজানে ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং দীর্ঘমেয়াদি আইনি সমাধান খুঁজে বের করাই তাদের লক্ষ্য। এ বিষয়ে অন্যান্য মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
সাধারণ প্রবাসীদের আশঙ্কা, রমজানে মসজিদগুলো বন্ধ হয়ে গেলে তারাবি ও ঈদের নামাজ আদায় কঠিন হয়ে পড়বে। তারা আশা করছেন, মানবিক বিবেচনায় অন্তত রমজান মাসে সরকার সাময়িক শিথিলতা দেবে।
এদিকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেবেন।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১৪ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১৫ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
২০ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২৩ ঘন্টা আগে
