আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


গ্রেটা থুনবার্গসহ ১৬৫ অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

সুইডেনের পরিবেশকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেটা থুনবার্গসহ 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'-এর ১৬৫ জন অভিযাত্রীকে ইসরায়েল গ্রিসে ফেরত পাঠাচ্ছে। ইসরায়েলের টেলিভিশন সংবাদমাধ্যম আই ২৪ নিউজের এক প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, গ্রিসের যতজন নাগরিক ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের এবং গ্রেটাসহ মোট ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ উড়োজাহাজে করে গ্রিসে পাঠানো হচ্ছে।

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান।

এই মিশনের মূল উদ্যোক্তা ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি), যা চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের জোট: ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

এই অভিযানে সুইডেনের নাগরিক গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক অংশ নেন। অভিযাত্রীদের মধ্যে ছিলেন পার্লামেন্ট সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী এবং স্বেচ্ছাসেবীরা।

গত বুধবার রাতে ইসরায়েলের নৌবাহিনী প্রথমে ১৩টি নৌযান আটক করে। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার দিকে এগিয়ে যেতে থাকে। এই ৩০টি জাহাজের মধ্যে পোল্যান্ডের ‘ম্যারিনেত্তি’ নৌযানটি ছিল সবচেয়ে এগিয়ে।

পরবর্তী দিন বৃহস্পতিবার ও শুক্রবার একে একে বাকি সব নৌযান আটক করে ইসরায়েলের নৌ সেনারা। আটক হওয়া নৌযান ও অভিযাত্রীদের ইসরায়েলের আশদোদ বন্দরে রাখা হয়েছিল। আটক অভিযাত্রীদের মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন।

আই ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ আটক অভিযাত্রীদের মধ্যে কয়েকজনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আটক অবস্থায় গ্রেটাকে সুইডেনের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়েছিল। কর্মকর্তাদের কাছে তিনি অভিযোগ করেছেন যে তাকে ছারপোকায় পরিপূর্ণ একটি কারকক্ষে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হয়নি।

এছাড়াও, তিনি অভিযোগ করেন যে তাকে জোর করে ইসরায়েলি পতাকাকে চুমু দেওয়া এবং পতাকা ধরে ছবি তুলতে বাধ্য করা হয়েছে।

অভিযাত্রী দলের আরেক সদস্য, ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’ আগুস্টিনো, গার্ডিয়ানকে বলেছেন: “আমাদের সবার সামনেই গ্রেটাকে হামাগুড়ি দিয়ে চলতে, ইসরায়েলের পতাকাকে চুমু খেতে এবং পতাকা গায়ে জড়িয়ে হাঁটতে বাধ্য করা হয়েছে।”


ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।সোহেল আফ্রিদি বলেন, ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া...

১১ মিনিট আগে


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১৭ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১৭ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom