গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে তরুণদের নেতৃত্বে পরিচালিত ককরোচ জনতা পার্টি (সিজেপি) আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিক্ষোভ স্থগিত করার পর গ্রেপ্তার হওয়া সবাইকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে তারা পুনরায় দেশজুড়ে আন্দোলন শুরু করবেন।
কয়েক সপ্তাহের টানা আন্দোলনের মুখে সম্প্রতি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। নরেন্দ্র মোদির দীর্ঘ শাসনামলে এটি দ্বিতীয়বারের মতো কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা বলে উল্লেখ করে বিষয়টিকে সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছে সিজেপি।
একাধিক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সরকারের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সংগঠনটি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রধান দাবি। আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন এবং তা পরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। তবে সংগঠনটির দাবি, আন্দোলন প্রত্যাহারের পরও দেশজুড়ে একশোর বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, মোদি সরকার আশ্বাস দিয়েছিল যে বর্তমান বা ভবিষ্যতে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই গত শনিবার দেশব্যাপী বিক্ষোভ স্থগিত করা হয়েছিল।
তিনি অভিযোগ করেন, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারসহ বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের আটকের খবর পাওয়া গেছে। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা সরকারকে সতর্ক করেছেন।
সংগঠনটির আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার যদি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে এবং আটক বা গ্রেপ্তার সবাইকে মুক্তি না দেয়, তাহলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন।
এদিকে যন্তর মন্তরের আন্দোলনে অংশ নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএসএ)-এর প্রতিনিধিরা বিহার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সংগঠনটির পক্ষ থেকেও গ্রেপ্তারদের মুক্তি না দিলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিহার পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টার আগে পর্যন্ত করা মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আইএসএ দাবি করেছে, আসাম সরকারও মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারদের মুক্তি দিয়েছে।
তবে পশ্চিমবঙ্গে পরিস্থিতি ভিন্ন বলে অভিযোগ করেছে সিজেপি। তাদের দাবি, শুক্রবারের সমাবেশে প্রদর্শিত পোস্টারকে কেন্দ্র করে নতুন মামলা হয়েছে এবং এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের অধিকাংশই মুসলিম বলে সংগঠনটির দাবি।
এ ছাড়া সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্টুনচিত্র প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট ও কনটেন্ট সরিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে আন্দোলনকারীরা।
সিজেপি জানিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলার আইনি লড়াই পরিচালনার জন্য একটি বিশেষ আইনি তহবিল গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত মে মাসে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয়। পরে ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের পর বিক্ষোভ দেশব্যাপী গণআন্দোলনের রূপ নেয়।
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের সমালোচনা করে বলেন, সংবিধান নাগরিকদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার দিয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৪ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৫ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৫ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৬ ঘন্টা আগে
