রাজনীতি

গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


গণভোটের রায় অস্বীকার করা হলে পরিণতি ভয়াবহ হবে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারিত হয়েছে এবং জনগণের রায়কে আদালতের মাধ্যমে অস্বীকারের অপচেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হবে।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পুরস্কারস্বরূপ’ মন্ত্রী বানিয়েছে কি না-এমন প্রশ্ন মানুষের মনে রয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই দেশি-বিদেশি বিভিন্ন শক্তি ছাত্র-জনতার শক্তিকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের কোথাও রাজনৈতিক কার্যক্রম শুরু করার চেষ্টা করলে এনসিপি তা প্রতিহত করবে। “এনসিপি ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না,” বলেন তিনি।

এনসিপির সদস্য সচিব আকতার হোসেন দাবি করেন, বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে, ‘হ্যাঁ’ ভোট তার দ্বিগুণ। ক্ষমতায় গিয়ে বিএনপি গণভোটের রায় অস্বীকার করছে এবং জুলাই সনদ নিয়ে আদালতে যাওয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ‘ফ্যাসিবাদের’ উত্থান হলে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি তা মোকাবিলা করবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের প্রশ্রয় দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।

এনসিপির নেতাদের এসব বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৩ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১১ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom