ঘুস-হয়রানি বন্ধে সচিবদের সতর্ক থাকার নির্দেশ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে ঘুস, হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বডি: বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের প্রায় সাত মাস পর মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রথমবারের মতো সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ সচিব অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যাতে ঘুস বা অনৈতিক সুবিধা দাবি করতে না পারেন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি পর্যবেক্ষণ সহজ হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমাতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এক সচিবের ভাষ্য অনুযায়ী, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়াতে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি সভায় গুরুত্ব পায়। প্রকৃত উপকারভোগী নির্বাচন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম, পক্ষপাত বা দুর্নীতির কারণে যাতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত না হন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়।
খাল খনন কর্মসূচিতে অর্থের সঠিক ব্যবহার ও কাজের মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের পর জনগণ এর সুফল পাচ্ছেন কি না, তা মাঠপর্যায়ে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারি সম্পত্তি রক্ষা এবং বেদখল সম্পত্তি উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনার কথা জানা গেছে। সরকারি জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ যাতে অবৈধভাবে দখল বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বয় বাড়ানো, জনগণের সেবা সহজ করা এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই সচিব সভায় এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্নীতি ও হয়রানি কমানো, প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা এবং সম্ভাব্য অর্থনৈতিক ও জ্বালানি সংকট মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত রাখার বিষয়টিও সভার আলোচনায় গুরুত্ব পেয়েছে।
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১১ ঘন্টা আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৫ দিন আগে
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
৫ দিন আগে
নড়াইলে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি লুট ৪০ ভরি স্বর্ণালংকার
নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে এক সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ
৯ দিন আগে
