ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, উভয় ঘাটে যানজট
অনলাইন ডেস্ক
ঘন কুয়াশার দাপটে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে নিরাপত্তাজনিত কারণে ফেরি সার্ভিস স্থগিত থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বাংলাদেশ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নদীতে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি মাস্টারদের সিদ্ধান্তে সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফেরি সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে নিকটবর্তী কোনো বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ পরান ও কেরামত আলী যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে রয়েছে। একই প্রান্তের ৪ নম্বর ঘাটে রো-রো ফেরি খান জাহান আলী ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আটকে আছে।
অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে ফেরি বাইগার, ৫ নম্বর ঘাটে ফেরি ঢাকা এবং ৭ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম, ভাষা শহীদ বরকত ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা যানবাহনসহ নোঙর করে রয়েছে।
তবে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝনদীতে কোনো ফেরি আটকে না থাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়নি।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে খুলনা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক সমস্যা। কুয়াশার ঘনত্ব কমে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই তাৎক্ষণিকভাবে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
৫৯ মিনিট আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
২ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১২ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
