আন্তর্জাতিক

গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


গভীর সমুদ্রে সোনা-রূপার বিশাল ভান্ডারের সন্ধান চীনের

ছবি: সংগৃহীত


পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী। গবেষকদের দাবি, নতুন আবিষ্কৃত এলাকায় স্বর্ণ ও রূপার উপস্থিতি স্থলভাগের অনেক খনির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযানে এই খনিজ ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। এ সময় ডুবোযানের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ থেকে ১ হাজার ৫০০ মিটার গভীরে অনুসন্ধান চালান গবেষকরা।

অভিযানে হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎসের আশপাশ থেকে আকরিকের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক পরীক্ষায় কয়েকটি নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণ এবং ১ হাজার ২৭১ গ্রাম রূপার উপস্থিতি পাওয়া গেছে।

গবেষকদের মতে, এই খনিজ ভান্ডারে স্বর্ণ ও রূপার পাশাপাশি তামা, দস্তা এবং বিপুল পরিমাণ পলিমেটালিক সালফাইড রয়েছে। এসব খনিজের ঘনত্ব ও বৈশিষ্ট্য বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ আমানতের সঙ্গে তুলনীয় বলে ধারণা করা হচ্ছে।

অভিযানের সময় গভীর সমুদ্রের চরম পরিবেশে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করেন বিজ্ঞানীরা। ফলে খনিজ সম্পদের পাশাপাশি ওই অঞ্চলের গভীর সমুদ্রের জীববৈচিত্র্য সম্পর্কেও নতুন তথ্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে বিপুল সম্ভাবনা থাকলেও এখনই এসব খনিজ উত্তোলন সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। সমুদ্রের তলদেশে প্রচণ্ড চাপ, অন্ধকার ও জটিল পরিবেশের কারণে গভীর সমুদ্র থেকে খনিজ উত্তোলন এখনো বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে গভীর সমুদ্রের এই খনিজ সম্পদ নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগানোর পথ তৈরি হতে পারে।

সূত্র: গ্লোবাল টাইমস


‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু
‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই বদলি আইপিএস বুশরা বানু

সরকারি বিজ্ঞপ্তিতে বুশরা বানুর বদলিকে ‘জনস্বার্থে’ নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে একটি হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই বদলির নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ইউপিএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তা প্রকাশ করেন আইপিএস বুশরা বানু।...

৫ ঘন্টা আগে


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুতে ঘাটতি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে যুক্তরাষ্ট্রের আনুমানিক ৩ হাজার ৩৪০ কোটি ডলার ব্যয় হয়েছে। এর মধ্যে শুধু গোলাবারুদ ব্যবহারের পেছনেই খরচ হয়েছে প্রায় ২ হাজার ২৩০ কোটি ডলার।পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত ২৮ ফেব্রুয়ারি ইরানের...

৬ ঘন্টা আগে


ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম
ইসরাইলের কারাগারে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর কন্যাসন্তান জন্ম

দানা জুদেহ নাবলুস গভর্নরেটের ইরাক আল-তাইয়েহ এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাদেশের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি দেমন কারাগারে আটক রয়েছেন।মঙ্গলবার তার প্রশাসনিক আটকাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে সেটি নবায়ন করা হলে তার মুক্তি আবারও অনিশ্চিত হয়ে পড়তে...

৬ ঘন্টা আগে


সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের
সৌদি বিমানঘাঁটিতে বড় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার, রানওয়ে ও অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom