সারাদেশ

গাজীপুরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উৎসবমুখর আয়োজন

গাজীপুর প্রতিনিধি:রুহুল আমিন

১৫ মাস আগে


গাজীপুরে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের উৎসবমুখর আয়োজন

বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম নৌকা বাইচ। দীর্ঘ দেড় বছরের বিরতির পর শুক্রবার (২২ আগস্ট) গাজীপুরের কানাইয়া বাজার নৌ-পরিবহন মালিক সমিতির উদ্যোগে সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকার বাঁশি বাজতেই চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে কানাইয়া বাজার ও আশপাশের নদীপাড় যেন এক মিলনমেলায় রূপ নেয়। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ভিড় জমায় নদীর তীরে। রঙিন পোশাকে সেজে আসা দর্শনার্থীরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন।

এবারের প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট ১৪টি নৌকা অংশ নেয়। ঢাক-ঢোল, করতাল ও শিঙার তালে বৈঠার ছন্দে বৈঠালরা এগিয়ে যেতে থাকে নদীর বুকে। প্রতিযোগিতায় প্রতিটি নৌকা ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বৈঠারীদের স্লোগান আর দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকাগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। পুরস্কার প্রদানকালে তিনি বলেন,
“গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। নৌকা বাইচ কেবল খেলা নয়, এটি আমাদের সামাজিক ঐক্য ও সম্প্রীতির প্রতীক।”

মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে নৌকা বাইচের নিয়ম-কানুন বর্ণনা শেষে উদ্বোধন করেন আ.ক.ম. মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩০ নং ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ হাসান রাজু এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল।

দীর্ঘদিন পর আয়োজিত হওয়ায় এ নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয়, বরং ছিল সামাজিক বন্ধনকে দৃঢ় করার একটি উপলক্ষ। নদীপাড়ে বসে ছোট-বড় দোকান, হাট-বাজার, বাদ্যযন্ত্রের তালে তালে গানে-নাচে মুখরিত ছিল পুরো এলাকা।

নৌকা বাইচের এ আয়োজন যেন গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দিল। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা, এমন আয়োজন নিয়মিত হোক এবং বাংলার লোকজ সংস্কৃতির ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক।
 


পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...

৪ দিন আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য

১২ দিন আগে


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

১৪ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom