গাজী নজরুলের এমপি পদ বহাল কীভাবে, প্রশ্ন টিআইবির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগ, গ্রেপ্তার ও রিমান্ডের পরও তাঁর সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যু এবং এর আগে ওঠা বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তবে সংসদ ও সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্নকারী পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তির জবাবদিহির ব্যবস্থা থাকা প্রয়োজন।
টিআইবির বিবৃতিতে বলা হয়, গাজী নজরুলের বিরুদ্ধে মরিয়ম খাতুনের সঙ্গে কথিত সম্পর্ক, তাঁকে সংসদে চাকরি দেওয়া এবং তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভন দেওয়ার অভিযোগ রয়েছে। পরে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করার বিষয়টিও সামনে আসে। দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে মরিয়মের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে চার দিনের রিমান্ডে রয়েছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কার, পদ ও প্রভাব ব্যবহারের গুরুতর অভিযোগ এবং দ্বিতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় গ্রেপ্তার ও রিমান্ডের পরও গাজী নজরুলের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ফৌজদারি দায় নির্ধারণের বিষয়টি আদালতের এখতিয়ার।
টিআইবি জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের কাছে গাজী নজরুলের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, অভিযোগ, গ্রেপ্তার, রিমান্ড বা দলীয় তদন্তের সিদ্ধান্ত নিজে থেকেই কোনো ব্যক্তির সাংবিধানিক অযোগ্যতা তৈরি করে না।
টিআইবির মতে, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। একই সঙ্গে গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকা প্রয়োজন।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, গাজী নজরুলের বিষয়ে সংসদ সচিবালয় বা স্পিকারের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
টিআইবি আরও বলেছে, সংসদ সদস্যদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রয়োজন। ব্যক্তিগত স্বার্থে প্রভাব ব্যবহার, স্বার্থের সংঘাত এবং নিয়োগ বা বদলিতে প্রভাব বিস্তারের মতো বিষয়গুলো আচরণবিধির আওতায় আনার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সংস্থাটি। একই সঙ্গে মরিয়ম খাতুনের মৃত্যু এবং গাজী নজরুলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে টিআইবি।
খালেদা জিয়ার ছবি পোড়ানো: আ.লীগ নেতা হাজী জামাল কারাগারে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহসভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৮ সালে ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে...
১৮ ঘন্টা আগে
মরিয়মের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা, চান সঠিক বিচার
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে ১৯ বছর বয়সী মরিয়মের বিতর্কিত সম্পর্ক এবং শেষ পর্যন্ত এমপির বাসভবনে তার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা এস এম মাসুম বিল্লাহ। মেয়েকে হারিয়ে কান্না থামছে না অসহায় এই বাবার।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সামনে দেখা যায় মাসুম বিল্লাহ...
১ দিন আগে
পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা দলীয় পদ হারালেন
পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মো. ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বডি: শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান...
৩ দিন আগে
আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক...
৫ দিন আগে
