গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর রাকসু জিএস আম্মারের প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
বুধবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রভাব বিস্তারের সুযোগ পাওয়ার মধ্য দিয়েই জামায়াতের অভ্যন্তরীণ বাস্তব চিত্র প্রকাশ পেয়েছে।
পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, “তিনবারের এমপি, সাতক্ষীরার মতো নির্যাতিত এলাকার মানুষের প্রতিনিধি হয়েও অনৈতিক কাজে জড়িয়েছেন। সাতক্ষীরা এলাকায় গেলে বোঝা যায় মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছে। প্রায় প্রতিটি পরিবারেই ফ্যাসিবাদের নির্যাতনের চিহ্ন রয়েছে। জামায়াতকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও এই এক জেলায় পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের ভেতরের ঘৃণিত চেহারাটা দেখিয়ে দিলেন।”
তিনি আরও দাবি করেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলে নিজেদের নেতাদের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করার সংস্কৃতি নেই।
তার ভাষায়, “নিজের নেতার বেলায় চোখ-মুখ বন্ধ রাখা এদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বভাব। প্রায় সব রাজনৈতিক দলের ভেতরেই এক ধরনের অভ্যন্তরীণ কর্তৃত্ববাদ (ইন্টারনাল ডিক্টেটরশিপ) চলে। জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করেছে। তবে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রভাবশালী নেতাকে প্রকাশ্যে কিছু বলতে দেখা যায়নি।”
পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পেছনে জনসমালোচনাই মূল ভূমিকা রেখেছে।
তিনি লেখেন, “বহিষ্কারের কৃতিত্ব তো সমালোচকদেরই। তারা সমালোচনা না করলে জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করত-এমনটা আমারও মনে হয় না।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলীয় তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, অন্যায় করলে কঠিন সিদ্ধান্ত’: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি হতে পারে। তবে নৈতিকতার প্রশ্নে দল কোনো ধরনের ছাড় দেবে না।শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
‘রাষ্ট্রপতির অপসারণ সুসংবাদ’: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।আসিফ মাহমুদ লেখেন, “রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া
১ দিন আগে
মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন :হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন।বুধবার (২২ জুলাই) রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত...
১ দিন আগে
‘মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে’: ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে
১ দিন আগে
