গাজায় ত্রাণবহরে ইসরায়েলের বাধা: হামাসের যোগসাজশের অভিযোগ
অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে যাওয়া একটি নৌবহরকে প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, এই বহরটি হামাস নিয়ন্ত্রিত এবং এর মূল উদ্দেশ্য হলো সংগঠনটিকে সহায়তা করা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যদি এই বহরের যাত্রীদের প্রকৃত উদ্দেশ্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, তবে তাদের জাহাজগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে দ্রুত গাজায় ত্রাণ পাঠানো হবে।
অন্যদিকে, 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' নামক আয়োজক সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, এই বহরে সাধারণ মানুষ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতা, আইনজীবী এবং নাবিকেরা রয়েছেন। আয়োজকরা দাবি করছেন, তাদের এই উদ্যোগের লক্ষ্য হলো ইসরায়েলের আরোপিত অবৈধ অবরোধ ভেঙে দেওয়া। বর্তমানে ৫১টি নৌযান গাজার দিকে অগ্রসর হচ্ছে।
গত মাসে জাতিসংঘের একটি সংস্থা গাজায় দুর্ভিক্ষ শুরুর কথা জানিয়েছিল। এ বিষয়ে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ইসরায়েলের ‘পদ্ধতিগত বাধা’কে সরাসরি দায়ী করেছেন। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে তা অস্বীকার করেছে।
এর আগে চলতি বছরের জুনে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া একটি জাহাজ ইসরায়েলি বাহিনী আটক করেছিল। সেই জাহাজে থাকা ১২ জন কর্মীর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। তখন তাদের আটক করা হয়েছিল।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
