আন্তর্জাতিক

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে বিশ্বনেতাদের তীব্র সমালোচনা

ছবি: সংগৃহীত


নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অনেকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

অধিবেশনে কয়েকজন বিশ্বনেতা গাজার পরিস্থিতিকে যুদ্ধাপরাধ, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও গণহত্যার মতো গুরুতর অভিযোগের সঙ্গে তুলনা করেছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৭ অক্টোবরের হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়েও সমালোচনা করেন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতা জাতিগত নির্মূলের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার পরিস্থিতিকে ‘শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান’ এবং ‘কনসেনট্রেশন ক্যাম্প’ হিসেবে বর্ণনা করেন। কাতার ও জর্ডানের নেতারাও গাজার পরিস্থিতিকে গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার প্রচেষ্টার সঙ্গে তুলনা করেন। কাতারের আমির অবিলম্বে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবি জানান।

ইসরায়েলের পশ্চিমা মিত্রদের মধ্য থেকেও সমালোচনার সুর শোনা গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় মানবিক করিডোর না খোলায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের নীতি নিরাপত্তা বাড়ানোর পরিবর্তে পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও ৭ অক্টোবরের হামলার নিন্দা জানান। তবে তাঁর বক্তব্য, ওই হামলা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান কর্মকাণ্ডকে কোনোভাবেই বৈধতা দেয় না। ব্রাজিল, সিরিয়াসহ আরও কয়েকটি দেশের নেতারাও ইসরায়েলি সরকারের নীতির সমালোচনা করেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বাইরেও গাজা সংকট নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। কাতার, মিশর ও জর্ডানসহ আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন।

এ ছাড়া ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ ১২টি পশ্চিমা দেশ ইসরায়েলি বসতি এলাকা থেকে আসা পণ্যের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্য দিয়ে গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়ার চিত্র ফুটে উঠেছে।


ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...

১০ ঘন্টা আগে


মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ

আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...

১ দিন আগে


ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা
ট্রাম্পের প্রশ্নের মুখে সিএনএন সাংবাদিক, জাতিসংঘে বাকবিতণ্ডা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কাভার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশ্নের মুখে পড়েছেন সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়।ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় কলিন্স ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে, তা জানতে চান। জবাবে ট্রাম্প তাঁকে বলেন, ‘দাঁড়াও, এখানে

১ দিন আগে


শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
শক্তিশালী হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাংলাদেশের দেওয়া নাম ‘অর্ণব’ পেতে পারে।বর্তমানে গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। দ্রুতগতিতে এগিয়ে আসা সিস্টেমটি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত

১ দিন আগে

Dr.Mahfuzul Alom