আন্তর্জাতিক

গাজা এক মৃত্যুপুরী : বোমার শব্দে স্তব্ধ জনপদ,অনাহারে মরছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

১১ মাস আগে


গাজা এক মৃত্যুপুরী : বোমার শব্দে স্তব্ধ জনপদ,অনাহারে মরছে মানুষ

আমার বাড়িটা আর নেই!  ধ্বংসস্তূপ আর নীরবতা ছাড়া কিছুই বাকি নেই।”—গাজার এক বাসিন্দা -ইউসূফ এমনই করুণ ভাষায় বর্ণনা করছিলেন তার হারিয়ে যাওয়া আবাসস্থল সম্পর্কে। গাজা শহরের ওপর ইসরায়েলের চলমান হামলা যেন এক নতুন মাত্রা পেয়েছে। প্রতিদিন যেন নতুন করে ধ্বংস হচ্ছে একটি করে ঘর, মহল্লা, নিঃশেষ হচ্ছে এক একটি করে পরিবার।

ইসরায়েলি দখলদার বাহিনীর এই সর্বাত্মক অভিযান এখন শুধু একটি সামরিক হামলা নয়, বরং একটি মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

একটি শহরকে ধ্বংসস্তূপ ও ছাইয়ে পরিণত করেছে!
গাজার সিভিল ডিফেন্স-এর তথ্য অনুযায়ী, মাত্র কয়েক দিনের ব্যবধানে গাজা শহরে ১,৫০০ শত এর বেশি বাড়ি-ঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই বাড়িগুলোর নিচে চাপা পড়ে আছে শত শত মানুষের স্বপ্ন, স্মৃতি ও জীবন।

দৃশ্যমানভাবে শহরের বড় একটি অংশ এখন পরিণত হয়েছে ধূলিকণায়। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা এখন পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। এ যেন এক মৃত্যুপুরী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যাচ্ছে, শিশুদের কান্না, মায়ের আহাজারি এবং উদ্ধারকর্মীদের হতাশ চেহারা—সবকিছু মিলিয়ে এক বিভীষিকাময় চিত্র। সেই করুন চিত্র নাড়া দিয়ে যায় গোটা বিশ্বকে।গত ২৫ আগস্ট দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতাল—নাসের মেডিকেল কমপ্লেক্স—এর ওপর ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন, যাদের মধ্যে ছিলেন চিকিৎসক, রোগী ও গণমাধ্যমকর্মী।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে।” তিনি আরও বলেন, “গাজা নগরীতে ইসরায়েলের সামরিক অভিযান অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধ নয় গাজায় অনাহারে মারা যায় কঙ্কালসার শিশু, কিশোর সহ শত শত মানুষ।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে চারজন অনাহারে মারা গেছেন। ক্ষুধার কষ্টে মৃতদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছে। বহু এলাকাতে খাবার, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েল অবরোধের মাধ্যমে মানবিক সাহায্য আটকে রাখায় এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে।গাজায় নিহত: ৬২,৯৬৬ এর বেশি।
আহত: ১,৫৯,২৬৬ এর বেশি প্রতি নিয়ত বাড়ছে আহত ও মৃত্যুর সংখ্যা।অন্য দিকে ইসরায়েলে নিহতের সংখ্যা - ১,১৩৯ (৭ অক্টোবর হামলায়)জিম্মি: ২০০ অধিক
এছাড়া বহু মানুষ এখনো নিখোঁজ,যাদের অনেকেই হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।জীবীত আত্মীয়দের আহাজারিতে গাজার আকাশ ভারী হয়ে আছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইসরায়েলের হামলার ধরন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে।
বিশেষজ্ঞরা বলছেন, “এই আক্রমণ শুধু সামরিক নয়, বরং একটি জনগোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্ত করার মত কাঠামোগত এক নীতির ইঙ্গিত দেয়।”

যদিও কিছু দেশ এই সহিংসতার বিরুদ্ধে কথা বলছে, তবে বিশ্ব নেতাদের অনেকেই নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নসবাই একরকম উদ্বেগ জানাচ্ছে, কিন্তু কোনো কার্যকর ভূমিকা পালন নজরে পড়ছে না।

"ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে গাজাবাসীর ভবিষ্যৎ একজন গাজাবাসীর কণ্ঠে পাওয়া যায় এই যুদ্ধের আসল 
“আমরা আর কাঁদতেও পারি না, চোখ শুকিয়ে গেছে। শুধু আতংকে থাকি পরের হামলায় বোমাটা বুঝি আমার ঘরের উপরেই নেমে আসবে”

গাজা, একটি শহর যা এখন আর নেই।
গাজার মানুষের কান্না কি পৌঁছাবে বিশ্ব বিবেকের দরজায়?

 


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১১ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৭ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom