গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে লোগোটি খুলে ফেলেন তিনি।
এ সময় ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) দিনভর এ নিয়ে আলোচনা-সমালোচনা চলে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়
ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করলে বহিষ্কারের হুঁশিয়ারি আইনমন্ত্রীর
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা দল থেকে ছিটকে পড়বেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়...
৭ ঘন্টা আগে
ইশরাকের হাতে অ/*স্ত্রটা না থাকলে ভালো হতো কাজকে নে/*গেটিভ বলার সুযোগ নেই
প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো।মঙ্গলবার চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।পুরান ঢাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজ হাতে অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিতর্ক ও সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে...
৮ ঘন্টা আগে
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে ইশরাকের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রীর...
১২ ঘন্টা আগে
আট মাসে বিএনপির চার নেতার পদত্যাগ আলোচনায় দলীয় শৃঙ্খলা
বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের আট মাসের মধ্যে চারজন সংসদ সদস্যসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ড, রাজনৈতিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে এসব পদত্যাগকে কেউ দলের ভাবমূর্তি রক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কারও মতে, ঘটনাগুলো দলের অভ্যন্তরীণ...
১ দিন আগে
