আন্তর্জাতিক

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্ক

১১ ঘন্টা আগে


‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

ছবি: সংগৃহীত


ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় করে কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর হাত থেকে মাত্র তিন দিন আগে কেনা আইফোন ছিনিয়ে নিয়ে গেছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করতে ফোনটি হাতে বের করেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিক জানতে চায়। পরে ফোনটির দিকে ইঙ্গিত করে ‘এটা কি নতুন আইফোন?’ জানতে চায় তারা।

শুভি ইতিবাচক উত্তর দেওয়ার পরপরই মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নেয়। এরপর দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, ছিনতাই হওয়া আইফোন ১৮ প্রো মাত্র তিন দিন আগে কেনা হয়েছিল। ঘটনার পর পরিবারটি পুলিশের কাছে অভিযোগ করে।

ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে অনলাইনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিসরাখ থানার ওসি রঞ্জিত সিং জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রমাণও সংগ্রহ করা হচ্ছে।

ঘটনার সময় সকালে প্রধান সড়কগুলোতে পুলিশের টহল কম থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।


বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। একই সঙ্গে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে

৫ ঘন্টা আগে


ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি
ইরানকে ট্রাম্পের দুই পথের বার্তা, চুক্তি না হলে সংঘাতের হুঁশিয়ারি

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথ তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তিতে রাজি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।বক্তব্যে ট্রাম্প ইরানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানকে এমন পরিস্থিতির

৫ ঘন্টা আগে


ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ
ইমরানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী কর্মসূচির ডাক দিয়েছে দলটি। কর্মসূচিকে ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে ইমরানের তিন বোনসহ পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।ইমরানের তিন বোন-আলিমা খান, উজমা খান ও নরিন...

৫ ঘন্টা আগে


শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের
শেষ ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই নিয়ন্ত্রণের আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব হিসেবে সাধারণ পরিষদে শেষবারের মতো ভাষণ দিয়ে যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকটের সমাধান এবং জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আন্তোনিও গুতেরেস। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক ব্যবস্থাও প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom