সারাদেশ

এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

অনলাইন ডেস্ক

২১ ঘন্টা আগে


এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে—এমন অভিযোগের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।


অভিযান চলাকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও কথা বলেন।

রিকশাচালক পুলিশ সুপারকে জানান, জঙ্গল সলিমপুরে বসবাস করে গবাদিপশু পালন ও চাষাবাদ করা যায় বলেই তিনি সেখানে থাকেন। র‌্যাবের অভিযান শুরুর পর থেকে অপরিচিত লোকজনের আনাগোনা কমে গেছে বলেও জানান তিনি। তবে এর আগে মাঝেমধ্যে অপরিচিত দু-একজনকে এলাকায় আসতে দেখেছেন বলে জানান ওই রিকশাচালক।

পুলিশ সুপার এ সময় স্থানীয়দের কাছে সন্ত্রাসীদের বিষয়ে জানতে চান। তিনি স্থানীয়দের সতর্ক করে বলেন, এলাকায় কোনো সন্ত্রাসী বাহিনীর সদস্যের সন্ধান পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

অভিযানকালে পুলিশ সুপারকে বিভিন্ন বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যরা কী করেন, সে বিষয়েও জানতে চান। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান
তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নির্ভর করবে।শুক্রবার

১ ঘন্টা আগে


চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ
চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা...

২০ ঘন্টা আগে


সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে

২৩ ঘন্টা আগে


ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি
ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি

নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom