এশিয়া কাপ: সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন।
লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে পরাজিত করে। যদিও শ্রীলঙ্কার কাছে হারলেও নেট রান রেটে এগিয়ে থেকে তারা সুপার ফোরে খেলার সুযোগ লাভ করে। সুপার ফোরে একমাত্র জয়টি আসে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ভারত ও পাকিস্তানের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
সমর্থকদের উদ্দেশ্যে লিটন দাস লেখেন, "আমরা দল হিসেবে এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জয় করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সকল আবেগী সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।"
টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে চোটের কারণে খেলতে না পারার বিষয়ে লিটন নিজের ব্যক্তিগত আক্ষেপও প্রকাশ করেছেন। তিনি লেখেন, "ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি অংশ নিতে পারবো না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি— এটা আমাকে অনেকদিন কষ্ট দেবে।"
শেষে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই টাইগার ক্রিকেটার বলেন, "সবশেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের অভূতপূর্ব সমর্থনের জন্য প্রতিটি সমর্থককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ আমাদের বিশ্বের সেরা সমর্থকরা রয়েছে। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের প্রকৃত প্রাপ্য কিছু ফিরিয়ে দিতে পারবো।"
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
