এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগের নিয়মেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরনো পদ্ধতি অর্থাৎ মার্ক বা জিপিএ পদ্ধতিতে একাদশে ভর্তি হবে।’ ফলে নতুন কোনো ভর্তি পদ্ধতি চালুর পরিবর্তে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকেরা নম্বর দেওয়ার বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’
এবারের ফলাফলকে ‘সুন্দর’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’
ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে তিনি জানান, এবার আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়নে কোনো ভুলত্রুটি বা বিচ্যুতি পাওয়া গেলে তা সংশোধনের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বোর্ডের ১৯৯৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। বর্তমানে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
এসএসসিতে ৬ শিক্ষকের ১০ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
নীলফামারীর ডোমারে আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে বিদ্যালয়টির এবারের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে প্রতিষ্ঠানটির নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত হয়।
২৭ মিনিট আগে
১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ থাকছে না
বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত...
৩ ঘন্টা আগে
কেন বাড়ল ফেলের হার, জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান
ইংরেজি ও গণিতে তুলনামূলক খারাপ ফলের কারণেই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ঢাকা শিক্ষা...
৭ ঘন্টা আগে
পাসের হারের দিক থেকে ঢাকা বোর্ড এগিয়ে, ৭১.৬৩ শতাংশ
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ — বোর্ডভিত্তিক পাসের হার১. ঢাকা শিক্ষা বোর্ড — ৭১.৬৩%২. রাজশাহী শিক্ষা বোর্ড — ৬৩.৬৭%৩. কুমিল্লা শিক্ষা বোর্ড — ৬৫.৪২%৪. যশোর শিক্ষা বোর্ড — ৬৬.২৭%৫. চট্টগ্রাম শিক্ষা বোর্ড — ৫৯.৪৮%৬. বরিশাল শিক্ষা বোর্ড — ৬০.৩৫%৭. সিলেট শিক্ষা বোর্ড — ৫৮.৩৩%৮. দিনাজপুর শিক্ষা বোর্ড — ৫৮.০৫%৯. ময়মনসিংহ
৭ ঘন্টা আগে
