এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। কোনো ধরনের ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দ্বিপত্রের বিষয়ে আবেদন করলে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর একটি সক্রিয় মোবাইল নম্বর দিয়ে যে বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনটি চূড়ান্ত করতে পোর্টালে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা সংশোধন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর কোনো বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না এবং পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না। প্রয়োজনে প্রথম আবেদন শেষ করার পর অতিরিক্ত বিষয়ের জন্য নতুন করে আবেদন করা যাবে।
পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার হওয়ায় ফল পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের আগ্রহও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
২ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৪ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৫ দিন আগে
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...
১৯ দিন আগে
