শিক্ষা

এসএসসি ও সমমানের ফল কাল, জানবেন যেভাবে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


এসএসসি ও সমমানের ফল কাল, জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। একই সময়ে পরীক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী রয়েছে।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

SSC DHA ROLL YEAR

এরপর পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের জন্য SSC TEC ROLL YEAR

প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল পুনর্নিরীক্ষণের আবেদন

ফল প্রকাশের পর ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।


১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণির ভর্তি

১ ঘন্টা আগে


এসএসসি ও সমমানের ফল সোমবার সকাল ১০টায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের ফল সোমবার সকাল ১০টায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করবেন।শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর...

৬ ঘন্টা আগে


কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য ৮ কোটি ৩০ লাখ টাকা অনুদান বিতরণের নির্দেশ
কারিগরি ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য ৮ কোটি ৩০ লাখ টাকা অনুদান বিতরণের নির্দেশ

কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান হিসেবে ৮ কোটি ৩০ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত শর্ত অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে অনুদানের অর্থ বিতরণ সম্পন্ন করতে বলা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক চিঠিতে এ...

২ দিন আগে


প্রথম শ্রেণিতে থাকছে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা
প্রথম শ্রেণিতে থাকছে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। অভিভাবকদের আপত্তির পরিপ্রেক্ষিতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের মতোই লটারির মাধ্যমে সম্পন্ন হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে।বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান মন্ত্রণালয়ের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom