এরবিলে মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের, আরও শক্তিশালী ড্রোন ব্যবহারের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, সাম্প্রতিক সংঘাতে সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। একই সঙ্গে আরও উন্নত ও দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন মোতায়েনের কথাও জানিয়েছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আকরামিনিয়া বলেন, ইরানের সাম্প্রতিক হামলায় ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো গুরুতর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
তার দাবি, এসব হামলার ফলে মার্কিন ঘাঁটির অনেকগুলোই তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হারিয়েছে।
আকরামিনিয়া আরও দাবি করেন, এরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর ‘প্রায় পুরোটাই’ ধ্বংস করা হয়েছে। এর ফলে সেখানে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোর অভিযান পরিচালনার সক্ষমতাও ব্যাপকভাবে কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলেও যুক্তরাষ্ট্রের বিস্তৃত সামরিক উপস্থিতি রয়েছে। তবে সাম্প্রতিক সংঘাতে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তারা নতুন করে সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
সংঘাত পুনরায় শুরু হলে ইরান সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন আকরামিনিয়া।
তিনি বলেন, “আমেরিকানরা যতক্ষণ না বুঝবে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে।”
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও দাবি করেন, প্রায় ৪০ দিনের সংঘাতে ইরান ‘আরাশ-২’ ড্রোন ব্যবহার করলেও বর্তমানে এর চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক, অধিক নির্ভুল এবং দীর্ঘপাল্লার নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করা হচ্ছে।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া এরবিলে মার্কিন সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইথানল নীতি ঘিরে ভারতে আলোচনায় ‘ই-২০ জনতা পার্টি’, বিশুদ্ধ পেট্রলের বিকল্প রাখার দাবি
ভারতে ইথানল-মিশ্রিত পেট্রল (ই-২০) নিয়ে চলমান বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত আলোচনায় এসেছে নতুন সংগঠন ই-২০ জনতা পার্টি (ইজেপি)। মিম, ব্যঙ্গাত্মক প্রচারণা ও অনলাইন ক্যাম্পেইনকে হাতিয়ার করে গড়ে ওঠা এই সংগঠনটি ইথানল নীতিতে অধিক স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং ১০০ শতাংশ বিশুদ্ধ পেট্রল সরবরাহের দাবি জানিয়েছে।সম্প্রতি আলোচনায় আসা ‘ককরোচ জনতা...
১০ ঘন্টা আগে
টিভি না চালালে দুধ দেয় না মহিষ! ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা
বাড়ির ছোট শিশুদের খাওয়ানোর সময় অনেক অভিভাবক তাদের মনোযোগ ধরে রাখতে টেলিভিশন বা মোবাইলে ভিডিও চালিয়ে দেন। তবে দুধ দোয়ানোর আগে একটি মহিষকেও টিভি দেখাতে হবে- এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, টেলিভিশন বা মোবাইলে ভিডিও বা রিল চালানো না
১০ ঘন্টা আগে
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন নেতানিয়াহু। সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু
১৫ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-শান্তির সময় নির্ধারণ করতে দেবে না ইরান
যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় একতরফাভাবে নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেদের তৈরি সংকটেই নিজেরা আটকে গেছে।রোববার (২৬ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছামতো যুদ্ধ শুরু বা বন্ধ করার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না।
১৬ ঘন্টা আগে
