এপস্টেইন নথিতে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’: শেখ হাসিনার নাম নিয়ে নতুন বিতর্ক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত নতুন করে প্রকাশিত ৩০ লাখের বেশি নথিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামের পাশাপাশি ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ থাকা একটি বিষয় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নথিগুলো পর্যালোচনায় দেখা যায়, সেখানে সরাসরি শেখ হাসিনার নাম উল্লেখ না থাকলেও ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলে একটি ইঙ্গিত রয়েছে। ওই সময় বাংলাদেশে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী ছিলেন। ফলে বিষয়টি ঘিরে দেশ-বিদেশে বিতর্ক তৈরি হয়েছে।
প্রকাশিত ইমেইলগুলোতে দেখা যায়, জেফরি এপস্টেইনের সঙ্গে প্রায় দুই দশক ধরে কাজ করা নারী সহকারী লেসলি গ্রোফ ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর রাত ১টার দিকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করেন, কোনো একটি অজানা বিষয়ে এপস্টেইনের টিমের সঙ্গে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ একমত হয়েছেন। তবে ইমেইলে সেই বিষয়টি কী ছিল, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। ইমেইলের বিষয়বস্তু (সাবজেক্ট) ছিল—‘জেফরি এপস্টেইন’।
এই নথিতে শুধু বাংলাদেশের প্রসঙ্গই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও উঠে এসেছে। এপস্টেইনের একটি ইমেইলে দাবি করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার পরামর্শ নিতেন এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে ইসরায়েল সফর করেন। ইমেইলে এপস্টেইন দাবি করেন, ‘এটি কাজ করেছিল’।
উল্লেখ্য, ২০১৭ সালে নরেন্দ্র মোদি সত্যিই ইসরায়েল সফর করেন, যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। ওই সফরের কয়েক সপ্তাহ আগে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকও করেন।
নথিগুলোতে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী অনিল আম্বানির নামও উঠে এসেছে। সেখানে দাবি করা হয়, মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে অনিল আম্বানি এপস্টেইনের সহায়তা চেয়েছিলেন।
জেফরি এপস্টেইন ছিলেন নিউইয়র্কভিত্তিক এক ধনী আর্থিক বিনিয়োগকারী। তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন নির্যাতন, মানব পাচার ও যৌন নিপীড়নের একাধিক গুরুতর অভিযোগ ছিল। ২০০৮ সালে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে যৌনসম্পর্কের দায়ে তিনি দোষী সাব্যস্ত হলেও, অত্যন্ত বিতর্কিত এক আইনি সমঝোতার মাধ্যমে মাত্র ১৩ মাসের তুলনামূলক হালকা সাজা ভোগ করে মুক্তি পান।
পরবর্তীতে জানা যায়, ওই সমঝোতাটি বিচার বিভাগ ও স্থানীয় প্রসিকিউশনের অস্বাভাবিক ছাড়ের ফল, যা এপস্টেইনকে আরও বহু গুরুতর অভিযোগ থেকে রক্ষা করেছিল। তবে ২০১৯ সালে নিউইয়র্কে আবারও তার বিরুদ্ধে নাবালিকাদের যৌন পাচারের অভিযোগে বড় ধরনের মামলা হয়।
এফবিআই ও ফেডারেল প্রসিকিউটরদের তথ্যমতে, এপস্টেইন বহু বছর ধরে ১৪ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের বিভিন্ন দেশে তার বাসভবন ও ব্যক্তিগত বিমানে এনে শারীরিক ও যৌন নির্যাতন করতেন। তদন্তে আরও উঠে আসে, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে তিনি দীর্ঘদিন নিজের অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করে রাখতে সক্ষম হন।
২০১৯ সালের আগস্টে নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি মেডিকেল প্রতিবেদনে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও, কারাগারের নজরদারি ক্যামেরা বিকল থাকা, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ও প্রহরীদের দায়িত্বে অবহেলার মতো একাধিক অসঙ্গতি সামনে আসায় তার মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ঘিষলেইন ম্যাক্সওয়েলকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয়। ২০২১ সালে তাকে নাবালিকাদের যৌন পাচারসহ একাধিক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
নতুন করে প্রকাশিত এসব নথি আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জেফরি এপস্টেইনের যোগাযোগ নিয়ে আরও প্রশ্ন ও বিতর্ক উসকে দিয়েছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১৩ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৯ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২১ ঘন্টা আগে
