রাজনীতি

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ সোমবার সন্ধ্যায় এনসিপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এনসিপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, দলে যোগ দেওয়ার পর আসিফ মাহমুদকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি আপাতত নির্বাচনে অংশ না নিলেও দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন ওই নেতা।

এনসিপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আসিফ মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে এনসিপির একজন নেতা বিবিসি বাংলাকে জানান, আজ সন্ধ্যায় দলের কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে, তার মূল কারণ আসিফ মাহমুদের এনসিপিতে যোগদান। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পাশাপাশি তাঁর সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুই আসনের কোনোটিতেই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একজন পরিচিত মুখ হিসেবে আসিফ মাহমুদের এনসিপিতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom