এনসিপি’র 'শাপলা' প্রতীক চাওয়ায় ইসির বিধিগত বাধা
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক পর্যালোচনায় নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে, দলের পক্ষ থেকে পছন্দের তালিকায় প্রথমে রাখা প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় বর্তমানে ‘শাপলা’ প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।
এই পরিস্থিতিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে বিধিমালা অনুযায়ী সংরক্ষিত প্রতীকগুলোর মধ্য থেকে একটি প্রতীক বেছে নিয়ে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে এনসিপিকে অনুরোধ করা হয়েছে।
ইসি কর্তৃক প্রেরিত এক চিঠিতে বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের আবেদন প্রাথমিক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়েছিল। কিন্তু বিধিগত কারণে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া যাচ্ছে না।
চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০৮ (১) (খ)-এর বিধানের বিষয়টিও এনসিপিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই বিধান অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং সেই প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না দলটি পরবর্তীতে অন্য কোনো প্রতীক লাভে ইচ্ছা প্রকাশ করে।
এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯ (১) অনুযায়ী ইসির দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনও বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে। দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য এই পছন্দটি আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তবে, এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন জানিয়েছেন, যেহেতু শাপলা দিতে আইনগত কোনো বাধা নেই, সেহেতু তারা ‘শাপলা’ মার্কাই চান এবং এর বিকল্প কিছু ভাবছেন না। তিনি মনে করেন, কমিশন তাদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করছে এবং নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে একটি বিশেষ দলের নির্দেশে শাপলা প্রতীক দিচ্ছে না। তুহিন আরও জানান, প্রতীক তালিকায় শাপলা না থাকলে কমিশন সেটাকে অন্তর্ভুক্ত করুক—এটা সামান্য কয়েকদিনের বিষয়। তিনি দৃঢ়ভাবে বলেন, "আমরা শাপলাতেই আছি।"
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৪ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৭ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৯ ঘন্টা আগে
