রাজনীতি

এনসিপি নেতা মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন না

অনলাইন ডেস্ক

৯ মাস আগে

এনসিপি নেতা মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তাঁর ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাহবুব আলম জানান, মাহফুজ আলম নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। একই আসন থেকে তিনি নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহবুব আলম বলেন, “মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগের বশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে তাঁর কোনো সম্মতি ছিল না। বিষয়টি নিয়ে তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোটের অংশ হিসেবে এনসিপির প্রার্থী হিসেবে আমিই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করব।”

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্য প্রার্থীরা হলেন— সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তাঁর ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাহবুব আলম জানান, মাহফুজ আলম নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না। একই আসন থেকে তিনি নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মাহবুব আলম বলেন, “মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগের বশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে তাঁর কোনো সম্মতি ছিল না। বিষয়টি নিয়ে তিনি বিব্রত। তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোটের অংশ হিসেবে এনসিপির প্রার্থী হিসেবে আমিই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করব।”

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলমসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্য প্রার্থীরা হলেন— সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান।

পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ ঘন্টা আগে

‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৪ ঘন্টা আগে

রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৭ ঘন্টা আগে

পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom