আইন-আদালত

এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ছবি: সংগৃহীত


এনআরবি ব্যাংকের ঋণ খেলাপির দুই মামলায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট কেলেঙ্কারির ঘটনায় আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাগুলো করা হয়েছিল।

সোমবার (২৭ জুলাই) ঢাকার অর্থঋণ-৪ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন এ আদেশ দেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, দুটি মামলায় জামিন আবেদন করা হলেও অর্থঋণ আদালতের বিধান অনুযায়ী দাবিকৃত অর্থের ২৫ শতাংশ আদালতে জমা না দেওয়ায় আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালে রিজেন্ট হাসপাতালের নামে এনআরবি ব্যাংক থেকে ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার টাকা ঋণ নেওয়া হয়। এছাড়া সাহেদ করিমের নামে ৫ লাখ ৫৫ হাজার টাকার একটি ক্রেডিট কার্ড সুবিধাও গ্রহণ করা হয়। দীর্ঘদিন ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ না করায় ২০২১ সালে ব্যাংক দুটি মামলা দায়ের করে। বর্তমানে সুদ-আসলসহ ব্যাংকের দাবি প্রায় ৩ কোটি ৫২ লাখ টাকা।

এর আগে গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সাহেদকে আটক করে পল্লবী থানা পুলিশ।

২০২০ সালের জুলাইয়ে করোনা পরীক্ষার নামে জাল সনদ প্রদান ও প্রতারণার অভিযোগে র‍্যাব রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে পরীক্ষা ছাড়াই করোনা সনদ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল ও প্রধান কার্যালয় সিলগালা করা হয়। একই ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ২০২০ সালের ১৫ জুলাই ভারতে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘ সময় তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাহেদ করিম। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তাকে কারামুক্ত করা হয়েছিল।


শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে, গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে, গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।সোমবার...

১ দিন আগে


ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ইসলামী ব্যাংকের ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণ মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক যোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)। এ মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়েছে।মামলার বাদী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান শাখার...

১ দিন আগে


জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত অভিযোগে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগ এনে ২৭ জন সংস্কৃতিকর্মী, অভিনয়শিল্পী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।রোববার (২৬ জুলাই) রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্রটি জমা দেন।অভিযোগপত্র গ্রহণের পর...

২ দিন আগে


শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর
শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি

২ দিন আগে

Dr.Mahfuzul Alom