একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়।
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। আবেদন শেষ হয় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নির্বাচন নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
এ ছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
১ ঘন্টা আগে
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...
২ ঘন্টা আগে
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
৩ দিন আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৭ দিন আগে
