শিক্ষা

এক মুরগি তিনবার জবাই করা যাবে না: যশোরে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

৮ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


শিক্ষাক্ষেত্রে একাধিকবার ভর্তি প্রক্রিয়া বন্ধ করে একবারই রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “এক মুরগি তিনবার জবাই করা যাবে না”—অর্থাৎ একবার ভর্তি হলেই পরবর্তী শ্রেণিতে উঠতে নতুন করে ভর্তি প্রয়োজন হবে না।

সোমবার (১৩ এপ্রিল) যশোর শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নকল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, এখন নকলের ধরনও পরিবর্তিত হয়ে ডিজিটাল রূপ নিয়েছে। শিক্ষার্থীরা নকল করতে চাইলে সেটিকে তাদের নয়, বরং শিক্ষকদের দুর্বলতা হিসেবে দেখতে হবে এবং এর সমাধান খুঁজতে হবে।

নিজেকে নিয়ে সমালোচনা ও ট্রলের বিষয়েও মন্তব্য করে তিনি বলেন, এসব তিনি ইতিবাচকভাবে নেন এবং সংসদে শিক্ষা বিষয়ে প্রশ্ন ও জবাবদিহিতাকে স্বাগত জানান।

সভায় সভাপতিত্ব করেন ড. মোসাম্মৎ আসমা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগমসহ সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom