শিক্ষা

এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

১ দিন আগে


এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনী-উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা।

শিক্ষকরা বলছেন, প্রশ্নপত্রের এসব অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী প্রশ্নগুলো বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করেছেন, তাদেরই বেশি সময় নষ্ট হয়েছে।

এর আগে পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষার প্রশ্নেও দুটি বড় ধরনের ভুল ধরা পড়ে। পরে ওই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সৃজনশীল অংশে একাধিক অসঙ্গতি

প্রশ্ন বিশ্লেষণ করে বিষয়-সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (ii) অংশে বিক্রিয়ক থেকে চারটি উৎপাদ পাওয়া গেলেও কোনটির ভর ২ দশমিক ৫ গ্রাম, তা উল্লেখ করা হয়নি। ফলে জারকের ভর নির্ণয় করা সম্ভব হয়নি।

এ ছাড়া ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।

৬ নম্বর উদ্দীপকের ‘গ’ প্রশ্নে ২৫০ মিলিলিটার গ্যাস উৎপন্ন করতে প্রয়োজনীয় মাতৃ যৌগের পরিমাণ নির্ণয়ের জন্য গ্যাসটির তাপমাত্রা ও চাপ উল্লেখ করা হয়নি। একই উদ্দীপকের ‘ঘ’ প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী CO₂ গ্যাসের জন্য Z-এর মান ৪ দশমিক ০ আসে, যা বাস্তব গ্যাসের ধর্ম ও তরলীকরণ তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন শিক্ষকরা।

এ ছাড়া ৮ নম্বর উদ্দীপকের ‘ঘ’ প্রশ্নে ‘ভ্যান ডার ওয়ালস’ সমীকরণকে ‘আদর্শ গ্যাসের সমন্বয় সমীকরণ’-এর পরিবর্তিত রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি সংজ্ঞাগতভাবে সঠিক নয়। যদিও দেশের কিছু পাঠ্যবইয়ে একই ধরনের ব্যাখ্যা রয়েছে।

বহুনির্বাচনী অংশেও আপত্তি

শুধু সৃজনশীল অংশ নয়, বহুনির্বাচনী প্রশ্নেও ভুলের অভিযোগ উঠেছে। যমুনা (ঘ) সেটের ১০ নম্বর প্রশ্নে কোনো সঠিক উত্তর নেই বলে দাবি করেছেন শিক্ষকরা। তাদের ভাষ্য, পাঠ্যবই অনুযায়ী শুধু ‘iii’ সঠিক হলেও প্রশ্নে সেটি এককভাবে উত্তর হিসেবে দেওয়া হয়নি।

পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ইমতিয়াজ নোমান বলেন, প্রশ্ন সমাধান করতে গিয়ে কয়েকটি উদ্দীপক ও তথ্য নিয়ে বিভ্রান্ত হয়েছিলাম। অনেক সময় নিয়েও নিশ্চিত হতে পারিনি। বোর্ড পরীক্ষার প্রশ্নে এমন ভুল থাকবে, তা ভাবিনি। শেষ পর্যন্ত অনুমাননির্ভর উত্তর দিতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিশু খান লিখেছেন, ‘এর আগেও পরীক্ষায় কিছু নম্বর বোনাস পেয়েছি, এবারও কিছু নম্বর বোনাস পাবো। এটাই সায়েন্স।’

শিক্ষকদের উদ্বেগ

বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি ও রসায়নের শিক্ষক আরিফ হক বলেন, প্রশ্নপত্রে ভুল নতুন কোনো ঘটনা নয়। তবে এ ধরনের ত্রুটি পরীক্ষার্থীদের মানসিক চাপ বাড়ায় এবং পরীক্ষার সময় অযথা নষ্ট করে।

তিনি আরও বলেন, প্রশ্নের ভুল শুধু প্রশ্নপ্রণেতার নয়; কোথাও কোথাও পাঠ্যবই ও সিলেবাসের অসঙ্গতিও এর জন্য দায়ী। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেধাবী শিক্ষার্থীরা, কারণ তারা প্রতিটি তথ্য বিশ্লেষণ করতে গিয়ে অতিরিক্ত সময় ব্যয় করে।


১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও ফল প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।চলতি

১৭ ঘন্টা আগে


আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন

আগামী আগস্ট ও সেপ্টেম্বর-এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মাত্র ৩৮ দিন।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন...

১ দিন আগে


শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার
শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার

বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।বুধবার...

৪ দিন আগে


‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর
‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অনেক সময় তিনি এবং প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে প্রবেশ করতেও সমস্যায় পড়েন।মঙ্গলবার (২১

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom